মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ১ দিনের এক সংক্ষিপ্ত সফরে মেহেরপুর এসেছেন।
মঙ্গলবার দুপুরে সড়ক পথে তিনি মেহেরপুরে সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক মো আতাউল গনি তাকে স্বাগত জানান।
এসময় স্থানীয় সার্কিট হাউসে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি সাথে ছিলেন।
প্রতিমন্ত্রী বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অন্তর্গত ছোট্ট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় মেহেরপুর সদর উপজেলা কাজলা নদী পুনর্খননের উদ্বোধন করবেন।