মেহেরপুর নিউজ:
২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শরিফুজ্জামান, ফয়জুল কবীর প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন. ২৫ শে মার্চ গণহত্যা ও মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়।