মেহেরপুর নিউজ:
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি’র-জামাইয়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে হরতাল সমর্থনে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, এলডিপি।
রবিবার ভোর ৬ টার দিকে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে আমঝুপি-গাড়াডোব সড়কে মিছিলটি শুরু হয় এবং সড়ক প্রদক্ষিণ করে।
সরোজমিনে দেখা যায় সকাল থেকে দুরপাল্লা সহ আন্ত: জেলা বাস চলাচল কোন বাস মেহেরপুর থেকে ছেড়ে না গেলেও , শহরের দোকানপাট খোলা আছে। এছাড়াও রিক্সা, ইজিবাইক সহ সকল ধরনের ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।