মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন:
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে রোববার মেহেরপুর শহরে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগাঠনিক সম্পাদক মাহাফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, যুগ্ম-সম্পাদক নিশান সাবের, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, তৌহিদুল ইসলাম, সম্রাট, মিজানুর রহমান তপু, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
পরে আওয়ামীলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামর“ল হাসান চাঁদু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগাঠনিক সম্পাদক মাহাফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরোন, যুগ্ম-সম্পাদক নিশান সাবের, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, তৌহিদুল ইসলাম, সম্রাট, মিজানুর রহমান তপু, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। মিছিল কারিরা বাদ্যবাজিয়ে মাথায় রংঙ্গীন কাপড় বেধে এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশ গ্রহণ করে।