মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন:
পৌরসভার কর্মচারিদের পেনশান প্রথা চালুসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে মেহেরপুর পৌরসভা কর্মচারি ইউনিয়নের উদ্যোগে বুধবার মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মনিরুজ্জামানের নেতৃত্বে এ দিন সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌর ভবনের সামনে তাদের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকেন। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ওবাইদুল ইসলাম সোনা, সফিউদ্দন, মহাসিন আলী, খালেদা বানু, লাভলী মন্ডল, মিজানুর রহমান, কালু প্রমুখ উপস্থিত ছিলেন।