মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৭৩ টি বৃক্ষরোপণ করেছে মেহেরপুর সদর থানা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে মেহেরপুর পন্ডের ঘাট এলাকায় এই বৃক্ষরোপণ করেন তারা।
মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইন বাইজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, শাহাজান আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রতীক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মিজান, সদস্য তাজুল ইসলাম, ছাত্রনেতা ইব্রাহিম বিশ্বাস, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক, আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মকবুল, আমদাহ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সম্রাট প্রমুখ।