মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুুতিমূলক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদ ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার জমির মোঃ হাসিবুস সাত্তার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, পিপি পল্লব ভট্টাচার্য, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির, ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।