মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে:
হেফাজতে ইসলামের বিরুদ্ধে পরিচালিত সরকারী বাহিনীর “গণহত্যা” ও নিরস্ত্র আলেমদের উপর গুলি চালানোর প্রতিবাদে ৮ ও ৯ মে হরতালের সমর্থনে মেহেরপুর জেলা বিএনপি ব্যাপক গণসংযোগ করে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর ১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা দলের জেলা নেতা রায়হানুল কবীর প্রমুখ।