মেহেরপুর নিউজ:
ইজিবাইকে লেজার লাইট ব্যবহার বন্ধ করার লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ। লেজার লাইট ব্যবহারের সময় ড্রাইভার এর চোখে লেজার রশ্মি সরাসরি নিক্ষেপ হওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
এছাড়াও আকাশের দিকে লেজার রশ্মি নিক্ষিপ্ত হওয়ার ফলে বিমান অবতরণ কালীন সময়ে পাইলটের জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তৎপ্রেক্ষিতে বর্ণিত লেজার লাইট আইটেমটি বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮ টায় মেহেরপুর জেলা অটো শ্রমিক অফিসের সামনে লেজার লাইট বন্ধে একটি অভিযান চালান। অটো মালিক ও শ্রমিকদের মাঝে সতর্কতামূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক এটিএসআই মামুন, মকবুল, অটো মালিক ও শ্রমিক কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।