মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা ভাষাসৈনিক নাজির হোসেন বিশ্বাসের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর গ্রামে মরহুম নজির হোসেন বিশ্বাসের বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রকিবুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পিরোজপুর সহ বিভিন্ন এলাকার সর্ব শ্রেণি-পেশার মানুষ কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।