মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং শিশু পরিবারে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও শিশু পরিবারে নিবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ কর্নার ও শিশু পরিবারে কম্পিউটার ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। পরে সেখানে হুইল চেয়ার বিতরণ করা হয়।