মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত বিজিবির সদস্যরা চোরাপথে আসা ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে।
শনিবার ভোরের দিকে বুড়িপোতা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৭৬ ফেনসিডিল ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বুড়িপোতা বিওপির নায়েক সুবেদার মোস্তাফিজুর রহমান জানান, বুড়িপোতা সীমান্ত বিজিবির একটি টহল দল শেষে ফেরার পথে দক্ষিণ শালিকা মাঠে পরিত্যক্ত অবস্থায় ২৭৬ বোতল ফেন্সিডিল ও এক বোতল মদ উদ্ধার করে। বিজিবির ধারণা চোরাকারবারীরা বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যায়।