মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ঝিকঝাক ( প্রাকটিক্যাল) পরীক্ষার মধ্য দিয়ে দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত সমাপ্ত হয়।
সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লিখিত, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মৌখিক এবং বিকালে ঝিকঝাক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার প্রায় ২শ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিরুপমা রায়, বিআরটিএর মোটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স, ট্রাফিক সার্জেন্ট পবিত্র এ সময় সেখানে উপস্থিত ছিলেন।