মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল,জি,এস,পি-৩ প্রকল্পের আওতায় আমঝুপি ইউনিয়নের মহিলাদের অগ্নি নির্বাপনের সচেতন তামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি চত্বরে এ প্রাঙ্গণে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জাহিদুল ইসলাম, এল জি এস পির ডি এফ ইকবাল হোসেন,, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। পরে সেখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন নেভানোর কৌশল এর উপরে মহড়া অনুষ্ঠিত হয়।