মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের বড়বাজার থানা সড়কের ফাতেমা- অরিন গ্যাসের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে দোকানের পিছনের দিকে গ্যাস সিলিন্ডারের পাশে কে বা কারা সিগারেট খেয়ে অংশবিশেষ ফেলে রাখে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দেখে দ্রুত আগুন নিভাতে সক্ষম হন। পাশে ছিল অনেকগুলো গ্যাসের সিলিন্ডার। অল্পের জন্য রক্ষা পায় সিলিন্ডার গুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সেখানে উপস্থিত হন।