মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা রোভরের উদ্যোগে জ্বালানী, বিদ্যুত ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পৃষ্ঠ পোষকতায় রোববার মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে মেট কোর্স ভিত্তিক ৪ দিন ব্যাপি বিদ্যুত ক্যাম্প শুরু হয়েছে।
মেহেরপুর জেলার ৫টি কলেজের রোভার সদস্যরা ওই ক্যাম্পে অংশ নিচ্ছে। ক্যাম্প শুরুর প্রাক্কালে জেলা রোভারের কমিশনার ফজলুল হক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ মোঃ রমজান আলী, সাবেক সম্পাদক নূরুল আহমেদ, প্রভাষক ফুয়াদ খান, মাসুদুল হাসান প্রমুখ রোভার নেতৃবৃন্দ রোভার সদস্যদের সাথে পরিচিতি হন।