মেহেরপুর নিউজ :
মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড মিয়াপাড়ায় ফ্লাট সলিং রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে ফ্লাট সলিং রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ফ্লাট সলিং রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
পৌর কাউন্সিলর নুরুল হাসান রাজিব, মীর জাহাঙ্গীর হোসেন, রোকসানা কামাল,শাহিনুর রহমান রিটন, প্রকৌশলী মহাসিন আলী, যুবলীগ নেতা ইউনুস আলী প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মিয়াপাড়া ২৬৫ মিটার (তিনটা) ফ্লাট সলিং রাস্তাসহ পাইপ ড্রেনের কাজ করা হবে।