মেহেরপুর নিউজ:
“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” এ প্রতিপাদ্যকে ধারন করে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ সাকিবুল ইসলাম, আবু বক্কর, আরিফুল আলম রফিকুল ইসলাম প্রমূখ। পরে সেখানে ডিম খাওয়ানোর উদ্বোধন করা হয়।