মেহেরপুর নিউজ :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর ভৈরব নদ পরিদর্শন করেছেন। শুক্রবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভৈরব নদ মেহেরপুর সদর অংশের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী-লীগ সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্ জামান প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।