মেহেরপুর নিউজ :
অস্ট্রেলিয়ার হিউম্যান আপেল’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে সার্কিট হাউজে অসহায় দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক এজেএম সিরাজুম মুনির, হিউম্যান আপেলের কান্ট্রি ডিরেক্টর কামাল খলিফা,মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।