মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আসন্ন পবিত্র হজ্ব গমনকারী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হজ্ব যাত্রীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট লিউজা – উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির।এবার মেহেরপুর জেলা থেকে মোট ১২৭ পবিত্র হজ্ব পালন করবেন। মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮ জন রয়েছেন।