মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রমিলা ফুটবল দল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ-১৭ এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফুটবল দলের সদস্য ও কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিনার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা চ্যাম্পিয়ন মুজিবনগর উপজেলা দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস,মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ মুজিবনগর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়ার ও কর্মকর্তাদের ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা জানানো হয়।