মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর :
মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এমপিএল ক্রিকেট টুর্নামেন্টে সবুজ একাদশ জয় লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় সবুজ একাদশ ৯ রানে
ব্লু একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ একাদশ ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সজল ৩৮, রাজবা ২৯ রান করে। ব্লু একাদশের অনু ৩ উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে ব্লু একাদশ ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে জয়ের ১৬১ রান করে। ওমর দলের পক্ষে ৪৭ রান করে। বিজয়ী দলের জিকো ৪ টি উইকেট লাভ করে।