মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার কুতৃবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শহিদুল আলম।
মতবিনিময় সভায় প্রধান অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা মো: মাসুদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সচিব আজিম উদ্দিন, সদস্য রোজিনা খাতুন, দিলরুবা খাতুন প্রমুখ।