মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল:
মেহেরপুর পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে হত্যাকারীদের বিচার দাবিতে বৃহস্পতিবার মেহেরপুর জাগ্রত তরুন সম্প্রদায়ের উদ্যোগে শহরে র্যালি ও মানব বন্ধনের আয়োজন করা হয়। মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে শ’শ’ নারী ও পুরুষ একে অপরের হাত ধরে ও নিহত রিপনের পোস্টার বুকে ধারন দাঁড়িয়ে থাকে। এসময় সেখানে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র রিয়াজতুলাহ, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, পৌর কাউন্সিলর আল মামুন, ইমতিয়াজ আহমেদ ইন্তাজ, তৌহিদুল ইসলাম, ডালিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে রিপন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
উলেখ্য, ১ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিংমলে বসে ক্যাশ গুনছিলেন। এসময় তার পাশে ছিলেন শহরের শিশুবগানপাড়ার আবুল হাশেমের ছেলে পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুল্লাহ বিন হাশেম ও ঠিকাদার নূরুল ইসলাম। ওই সময় কয়েকজন সন্ত্রাসী মিজানুর রহমান রিপনকে লক্ষ্য করে তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি বোমা নিক্ষেপ করে। হামলাকারীরা পালিয়ে যাবার সময় ঘটনা স্থল থেকে প্রায় একশ’ গজ দূরে মডার্ন বেকারীর সামনে আরও একটি বোমার বিষ্ফোরণ ঘটনায়। পর পর ২ টি বোমার বিষ্ফোনে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। ধোয়ায় অন্ধকার হয়ে যায় এলাকা। দ্বিগবিদিক ছুটটে থাকে আশপাশের মানুষ। দ্রুত দোকানপাট বন্ধ হয়ে যায়। দলীয় নেতা-কর্মী ও স্বজনরা ছুটে এসে দোকানের ভেতর থেকে রক্তাক্ত জখম অবস্থায় পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন ও বোমায় ঝলসে যাওয়া পৌর কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ বিন হাশেমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। একই সময় সদর উপজেলার গোভীপুর গ্রামের মতির ছেলে আহত কর্মচারী নয়নকেও হাসপাতালে নেয়া হয়। আহত ঠিকেদার নূর“ল ইসলাম ও শহরের বোসপাড়ার মতিউর রহমানের ছেলে দোকান কর্মচারি মিলনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মিজানুর রহমান রিপনের বুক ও মুখোমন্ডল ক্ষত-বিক্ষত হয় ও তার ডান হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। ঘটনার এক সপ্তাহ পর গত ৮ এপ্রিল রাতে রিপনের মৃত্যু হয়। এদিকে রিপন হত্যাকান্ডের পর এক মাস পার হয়ে গেলেও পুলিশ নতুন কোন আসামিকে আটক করতে পারেনি।