মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারী :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হিরন গনসংযোগ ও প্রচার পত্র বিলি করেছেন। মঙ্গলবার সকালে মিজানুর রহমান হিরন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা, বাড়িবাকা ও বুড়িপোতা গ্রামে গনসংযোগ ও প্রচার পত্র বিলি করেন।