মেহেরপুর নিউজ, ০৩ মার্চ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার লক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজ মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন। মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় প্রশিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির ৮০ জন ছাত্রী অংশ নিয়েছে।