মেহেরপুর নিউজ, ০৩ মার্চ:
অপহরনের মামলা দায়ের করার প্রায় ৩ মাস পর মামলার প্রধান আসামীকে আটক করেছে মেহেরপুরের ডিবি পুলিশ। একই সাথে অপহৃত ল্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।
রবিবার ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রাম থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়। জানাগেছে ২০১৮ সালের ৬ নভে¤^র মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব একই গ্রামের শুকুর আলীর মেয়ে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী জলি খাতুনকে অপহরন করে।
এঘটনায় জলির মা শেফালী খাতুন বাদী হয়ে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) (৩) এর ৭/৩০ ধারায় আহসান হাবিব সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তা পরে মামলার দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের হাতে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে ডিবি এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের কাসেম আলীর বাড়ি থেকে মামলার প্রধান আসামী আহসান হাবিবকে আটক করে এবং স্কুল ছাত্রী জলিকে উদ্ধার করে।