মেহেরপুর নিউজ, ০৮ মার্চ :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তররের উদ্যোগে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মো; ইবাদত হোসেন ফিতা কেটে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আজম , জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা সেখানে উপস্থিত ছিলেন । ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলায় ৮টি ষ্টলে মেয়েদের তৈরি বিভিন্ন সামগ্রি স্থান পায়।