মেহেরপুর নিউজ, ১ এপ্রিল :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় প্রারম্ভিক মেধা বিকাশ দক্ষতা বৃদ্ধি কর্মসুচীর আওতায় ইনষ্টিটিউট অব চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর সহযোগিতায় সোমবার সকালে মেহেরপুর সিডিপি মিলনায়তনে ৩ দিন ব্যাপী ইউসিসিডি বিষয়ক ফাউন্ডেশন কোর্স শিশুর লালন।
(প্যারেটিং শিশুরা কিভাবে শেখে) বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে রয়েছেন ইসিসিডির নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার, শাহানাজ পারভীন ডেইজী এবংমেহেদী হাসান। ৩ দিনের কর্মশালায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, পৌর নির্বাচিত মহিলা জন প্রতিনিধি ও পৌর সভার কর্মকর্তাগন অংশ গ্রহন করে।