মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মে:
খুন, চাঁদাবাজী, অপহরনসহ ৬ মামলার পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী ঝিনাইদহের আমিরুলকে(৪০) মেহেরপুর পুলিশ আটক করেছে। সোমবার মেহেরপুর কোর্ট এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে।
জানা গেছে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে সন্ত্রাসী আমিরুল ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার খুন, চাঁদাবাজী ও অপহরনসহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ৬ টি মামলা হয়। এসব মামলা মাথায় নিয়ে প্রায় এক বছর আগে এলাকা ছেড়ে পালিয়ে আসে। সে গত বছরের ২ অক্টোবর মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্পে নিজেকে অবিবাহিত দাবি করে মিজানুর রহমানের মেয়ে মিতালীকে সাথে বিয়ে করে। বিয়ের পর আমিরুল তার শ্বশুরের দেয়া আলগামন চালানো শুরু করে। আলগামন চালক আমিরুল একজন কুখ্যাত সন্ত্রাসী হলেও এলাকার কেউ বিষয়টি আঁচ করতে পারেনি। একই সাথে সে নিজেকে অবিবাহিত দাবী করলেও তার ঘরে পূর্বের রয়েছে আরো ৫টি স্ত্রী। ৬ষ্ঠ স্ত্রী হিসেবে মিতালীকে বিয়ে করার পর স¤প্রতি তার প্রথম স্ত্রী বিলকিসের সাথে তার মোবাইল যোগাযোগ হয়। ওই যোগাযোগের সূত্র ধরে আলামীন তার প্রথম স্ত্রী বিলকিস ও তার এক পুত্র রাকিবকে নিয়ে মেহেরপুর শহরের গোরস্থানপাড়ায় একটি বাড়ি ভাড়া করে বসবাস শুরু করে এবং মিতালীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে এদিন মিতালীর আত্মীয়-স্বজনরা মেহেরপুর কোর্ট এলাকা থেকে আমিরুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে থানায় নেয়ার পর ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় যোগাযোগ করেন। হরিণাকুন্ড থানা পুলিশ জানায় আমিরুল একজন কুখ্যাত সন্ত্রাসী এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় তার নামে ৬ টি মামলা রয়েছে।