মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে মাদক বিরোদী অভিযানে যেযে লুট হয়ে যাওয়া র্যাবের অস্ত্রটি অবশেষে ৫ ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে এটি উদ্ধার করে র্যাব,পুলিশ ও বিজিবি’র সদস্যরা্।
উল্লেখ্য,মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি জাকির নেতৃত্বে র্যাবের ৩ জন এবং তাদের ৩ সোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার রাজনগরে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী শেরেগুলকে অঅটক করে নিয়ে আসার সময় সন্ত্রাসী সন্দেহে গ্রামবাসীরা তাদের পিটিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা দুটি অস্ত্র লুটকরে এবংটি মোটর সাইকেল আটক করে তাতে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়। পরে র্যাবের অপরএকটি দল সেখানে অভিযান চালিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি করে একটি বদ্ধ ঘর থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষনপর একটি অস্ত্র খুজে পেলেও অপরটি রাত ১১ টার দিকে উদ্ধার করে।