মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:
মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনখালীতে এক ইউপি সদস্যর মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোনাখালী ইউপি সদস্য রেজাউল ও একই গ্রামের ফিরোজমোল্লা মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখার পর বাড়ি যাবার পথে পথিমধ্যে চকম্যঅমনগর-মোনাখালী গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে তাদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারিরা তাদের ডিসকভারী মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তাদের সাথে আসা একই গ্রামের ফিরোজ মোল্লার মটরসাইকেলটি নিয়ে পালাবার সময় তেল লাইন খুলে যায়। পরে ঐ মটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
মুজিবনগন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।