মেহেরপুর নিউজ, ৩ এপ্রিল :
এডিপির অর্থয়নে ২০১৮-২০১৯ অর্থবছরে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা কেন্দ্র সামাজিক প্রতিষ্ঠান ও বাল্য বিবাহ রোধকল্পে উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম বুধবার সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনয়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৮ জনকে সেলাই মেশিন ১০৭ টি ফুটবল ,১১৩ টি চেয়ার,৩টি এিকেট সেট বিতরণ করেন।
কুতুবপুর ইউনিয়নের চেয়াম্যান সহিদুল আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলার প্রকৌশলী আব্দুল হামিদ, সচিব আজিম উদ্দিন,ইউপি সদস্য সোহেল রানা,রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।