মেহেরপুর নিউজ, ৩০ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক অনত্র বদলী হওয়ার সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা ভূমি অফিস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।