মেহেরপুর নিউজ, ৫ মে :
মেহেরপুর জেলা সরকারী গন গ্রন্থগারের উদ্যোগে জাতীয় শোক দিবস, মহান বিজয় দিবস এবং উন্নয়ন মেলা উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।
রবিবার বিকালে সরকারী গন গ্রন্থগার মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী। বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক, সহকারী শিক্ষক রাজন মাহামুদ, আঃ সালাম, নাহিদা রহমান প্রমুখ।