মেহেরপুর নিউজ,৩০ মে:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের পিতা আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার স্ত্রী, ৬পুত্র, ২ কণ্যা, নাতি নাত কুড়ি সহ অসংথ্যা গুনাগ্রাহী রয়েছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর মহাম্মদ পুর ঈদগাহে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।