মেহেরপুর নিউজ, ২৬ জুন :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গন শুনানী অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা প্রশাসকের কক্ষে এ সাপ্তাহিক গন শুনানী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকার মানুষ জন জেলা প্রশাসকের কাছে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধনের আশ্বাস দেন।
জেলা প্রশাসক এসময় কয়েকজনকে আর্থিকভাবে সাহায্য প্রদান করেন।