মেহেরপুর নিউজ, ৭ জুলাই :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কার্যালয় ও অধিন¯^ কর্মরত জনবলের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইফরমেশন টেকনোলজির (আইটি) প্রয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধি বিদ্ধ বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের আইসিটি মিলনায়তনে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইবাদত হোসেনর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিুকুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার মহিদুল ইসলাম প্রমুখ।