মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া গ্রামে বিদ্যুত স্পৃস্ট হয়ে হিমেল (১৩) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার সকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন সকালের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠ সদর উপজেলার আমদহ ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হিমেল ডিস লাইনের তার ঠিক করতে গিয়ে বিদ্যুত স্পৃস্ট হয়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।