মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক অন্যত্র বদলী হওয়ায় মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল মালেক মোলা, রোমানা আহমেদ রুমা, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার এন এ হালিম, প্রকৌশলী মোঃ আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাজাহান আলী, মোঃ শফিউদ্দিন প্রমুখ।