মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত।
অতিরিক্ত জেলা প্রশাসক (নার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, তথ্য অফিসার মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ব্র্যাকের জেলা প্রতিনিধি: মোঃ মোসারফ হোসেন প্রমুখ।