মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন:
সার সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশর আয়োজন করা হয়। সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেহেরপুর হল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ অরুন। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় ব্যর্থ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্তাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, মানুষের জীবন জীবিকা আজ নিরাপত্তাহীন। সার সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে কৃষক আজ দিশেহারা। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।