মেহেরপুর নিউজ:
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন-২০১৯ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা একে এম শফিউল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারন সম্পাদক রফিক-উল আলম, ব্রাকের প্রতিনিধি মোরাফর হোসেনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।