মেহেরপুর নিউজ:
শীত আসার আগেই মেহেরপুর কুয়াশা পড়া শুরু হয়েছে। ঋতু অনুযায়ী এখন শরৎ কাল। ঋতু অনুযায়ী সামনে হেমন্ত কাল, তারপর শীত। শীতে ঘন কুয়াশা পরার কথা। কিন্তু প্রকৃতি বলে কথা।
শনিবার ভোর থেকেই মেহেরপুরের আকাশে কুয়াশা পড়া শুরু হয়। ঘন কুয়াশার কারনে সকালে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রায় সকাল ৭ টা পর্যন্ত মেহেরপুর শহর কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে।