মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন:
মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় কিরন (২) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। আহত কিরনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালের দিকে মন্ডলপাড়ার বিলালের ছেলে কিরন রাস্তা পার হওয়ার সময় দ্র“তগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়।