মেহেরপুর নিউজ :
মেহেরপুরের ব্যবসায়ী সাবেক সংযোগ টেলিকমের স্বত্বাধিকারী বোসপাড়ার বাসিন্দা বুদরুজ্জামান রান্টুর মাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবুন আরা খাতুন বাধ্যক্যজনিত কারণে আজ শনিবার রাত ৮ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না—–রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার সকাল ১০ টায় মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে জানাযা শেষে মেহেরপুর সরকারী কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে দাফন করা হবে।