মেহেরপুরে আলোচনা সভা ও র্যালী এর মধ্য দিয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি পালন করে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাঈনুদ্দীন। বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপ-সহকারী প্রকৌশলী মাকবুলার রহমান প্রমুখ।
এর আগে স্যানিটেশন মাস ও হাত ধোওয়া দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের হাত ধোয়ার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।