মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন:
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে দেওয়াল চাপা পড়ে মধাব দাস নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এ দিন বামনপাড়া গ্রামের রনদাসের ছেলে মধাব দাস (৫০) বাড়ির পাশে কাজ করার সময় একটি গুদাম ঘরের দেওয়াল তার গায়ের উপর ধ্বসে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন।