মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন:
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোদী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রোববার মেহেরপুর পৌর জামায়াত ইসলামির উদ্যোগে জেলা জামায়াত ইসলামির কার্যালয় প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করা হয়। পৌর জামায়াতের আমীর মুসলিম আলী মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্জ মোঃ সিদ্দুকুর রহমান, মাওঃ কাজী রুহুল আমিন। বক্তব্য রাখেন সোহেল রানা ডলার, মাহাবুবুল আলম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ ।